leadT1ad

আগামী দুই দিনে ঢাকায় তারেক রহমানের ১৪ সমাবেশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩: ৩৪
জনসভা মঞ্চে তারেক রহমান

নির্বাচন উপলক্ষে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার ১৪টি সংসদীয় আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের এই সফরসূচি ঘোষণা করেন।

তিনি জানান, ঝোড়ো প্রচারণার অংশ হিসেবে প্রথম দিনে উত্তরের ৬টি এবং দ্বিতীয় দিনে দক্ষিণের ৮টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বর থেকে প্রচারণা শুরু করবেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে পল্লবীর লাল মাঠ (ঢাকা-১৬), মিরপুর-১০ এর আদর্শ উচ্চ বিদ্যালয় (ঢাকা-১৫), মিরপুর মডেল থানার বিপরীতের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় (ঢাকা-১৪), শ্যামলী ক্লাব মাঠ (ঢাকা-১৩) এবং সবশেষে সন্ধ্যা ৬টায় বাড্ডার সানভ্যালি মাঠে (ঢাকা-১১) বক্তব্য রাখবেন।

পরের দিন ৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ থেকে কর্মসূচি শুরু হবে। এরপর দুপুর ১২টায় কলাবাগান মাঠ, পীর জঙ্গি মাজার রোড, বাসাবো তরুণ সংঘ মাঠ, যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, জুরাইন-দয়াগঞ্জ রোড ও ধুপখোলা মাঠ হয়ে সন্ধ্যায় লালবাগ বালুর মাঠে দিনব্যাপী প্রচারণার ইতি টানবেন বিএনপি চেয়ারম্যান।

Ad 300x250

সম্পর্কিত