স্ট্রিম প্রতিবেদক

পল্লবীতে ঢাকা-১৬ আসনের মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারের দায়ে জামায়াতের দুই এজেন্টকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কেন্দ্রে প্রবেশে সহায়তার অভিযোগে পোলিং অফিসারকে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এই কারাদণ্ড দেওয়া হয়। নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)।
বহিষ্কৃত পোলিং অফিসার হলেন— মোছা. সুমনা ইসলাম (সহকারী শিক্ষক)। স্থানীয়রা জানিয়েছেন, সুমনা স্থানীয় ৬ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনের আগের রাতে মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’ মার্কার দুইজন এজেন্ট নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রে প্রবেশ করেন। তদন্তে দেখা যায়, ওই কেন্দ্রের দায়িত্বরত পোলিং অফিসার মোছা. সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) এই অবৈধ অনুপ্রবেশে সহায়তা করেছেন। ঘটনাটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত সেখানে পৌঁছে অবৈধ প্রভাব বিস্তারের দায়ে সংশ্লিষ্টদের ২ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
এদিকে, অনিয়মের দায়ে অভিযুক্ত পোলিং অফিসার মোছা. সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিশ্চিত করেছেন, কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৫ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৩ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে