স্ট্রিম প্রতিবেদক

আগামী নির্বাচনে বিজয়ের বাঁশি চট্টগ্রাম থেকেই বাজবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে। তবে দেশে এখনো ফ্যাসিবাদ রয়ে গেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) চট্টগ্রামের লালদিঘীর ময়দানে আট দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। জামায়াতসহ সমমনা আট দল পাঁচ দাবিতে কয়েক মাস ধরে যুগপৎ আন্দোলন করছে। এরই অংশ হিসেবে আট দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই বিভাগীয় সমাবেশ হয়।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের দুর্নীতি ও লুটপাটের চিত্র তুলে শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা আমাদের উন্নয়নের গল্প শোনাতেন। তিনি, বলতেন, বাংলাদেশ এখন সিঙ্গাপুর, কানাডা। হ্যাঁ, বাংলাদেশ কানাডা হয়েছে। তবে তা তাদের জন্য।
তিনি বলেন, রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকে ঠিকমতো দাঁড়াতে দেয়নি আওয়ামী লীগ। বিচার বিভাগ ও নির্বাচন কমিশনকে ধ্বংস করেছে। দুর্নীতি দমন কমিশনকে বগলের নিচে ও মানবাধিকার কমিশনকে পকেটে ঢুকিয়েছে। এভাবে তারা দেশের সবকিছু ধ্বংস করেছে।
জামায়াত আমির বলেন, আমরা আট দলের বিজয় চাইছি না। আমরা দেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই। আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কুরআনি আইনের মাধ্যমে। এটা প্রমাণিত যে, এর বাইরে গিয়ে কোনো কিছু দিয়ে এদেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬