স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এই হামলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে দায়ী করেছেন এনসিপির মুখ সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটি থেকে গণমাধ্যমে জানানো হয়েছে, আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানেই বেলা ১২টার দিকে তাঁর ওপর ‘হামলা’ চালানো হয়।
এর কিছুক্ষণ পর এই ঘটনার প্রতিক্রীয় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আমার ভাই নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হাবীবুল্লাহ বাহার কলেজের সামনে হামলা করেছে ছাত্রদল। নাসীরুদ্দীন পাটওয়ারী বিগত ফ্যাসিস্ট-বিরোধী সময়ের বিপ্লবী যোদ্ধা। পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী? বিরোধী-মতকে সহ্য করতে না পেরে হামলে পড়ার চর্চা এত দ্রুত শুরু করলেন আপনারা! এটা কি আপনাদের প্ল্যানের অংশ?’
পোস্টে তিনি ঢাকা-৮ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে লেখেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে শত কোটি টাকা বানানো, নেতা-কর্মীদের রক্তের ওপর বসে আঁতাতে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন কিনা, সেই সিদ্ধান্ত এবার আপনাদের নিতে হবে।’
তিনি আরও লেখেন, 'যারা একজন এমপি প্রার্থীর প্রতি সহিষ্ণু আচরণ করতে পারে না, তারা কীভাবে জনগণের হকের প্রতি ইনসাফ করবে?'
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘গুন্ডা-পান্ডা ও লুটেরা-মাফিয়াদের অভিভাবকদের হাতে আপনাদের ভবিষ্যৎ তুলে দেবেন না। নিজেদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হোন।’
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানা ছাত্রদলের অন্যতম এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে স্ট্রিমকে বলেন, ‘কোনো কিছু ঘটলেই ছাত্রদল কিংবা বিএনপির নাম জড়িয়ে দেওয়ার একটি ট্রেন্ড চালু হয়েছে। বিষয়টা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। ভিডিওতে আমি ছাত্রদলের পদধারী কাউকে দেখিনি।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬