
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার একুশের প্রথম প্রহরে শফিকুর রহমানের নেতৃত্ব বিরোধীদলীয় সংসদ সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা জানান।
এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১-দলীয় ঐক্যে থেকে বিজয়ী সদস্যরা উপস্থিত ছিলেন। ফুলেল শ্রদ্ধা শেষে তারা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
অন্য বছর ছাত্রশিবিরের পক্ষ থেকে শোভাযাত্রা, আলোচনার মতো আয়োজন থাকলেও জামায়াতের কোনো আমির কেন্দ্রীয় শহীদ মিনারে এবারই প্রথম শ্রদ্ধা জানালেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পরে রাত ১২টা ২৩ মিনিটের দিকে শ্রদ্ধা নিবেদন করা হয় জামায়াত আমিরের নেতৃত্ব।

এর আগে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জামায়াত জানায়, রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তার আজিমপুর কবরস্থানে যাওয়ার কথা রয়েছে। সেখানে ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন শফিকুর রহমান।

বাংলাদেশের চলমান সংবিধান-রাজনৈতিক ব্যবস্থায় যিনি ক্ষমতায় যাবেন, তিনিই শেখ হাসিনায় পরিণত হবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা জেলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন রুদ্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কর্মীসভার মাধ্যমে নির্বাচিত এই কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন রিমা আক্তার। ১১ সদস্যের আহ্বায়ক কমিটিকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ।
১৫ ঘণ্টা আগে
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে আগামীকাল শনিবার লংমার্চ কর্মসূচি শুরু করছে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। এই কর্মসূচিকে সফল করতে সরকারের কাছে প্রশাসনিক সহযোগিতা চেয়েছেন বিরোধীদলীয় জোটের নেতারা। একসঙ্গে কোনো ধরনের প্রতিকূল পরিবেশ তৈরি না করতে হুঁশিয়ারিও দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
০৩ সেপ্টেম্বর ২০২৬