-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসলাম।
তিনি বলেন, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি টিম গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে মাদ্রাসাশিক্ষার্থীকে বলাৎকারের প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার আসমির বয়স সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, মামলায় প্রধান আসামির বয়স ২০ বছর উল্লেখ থাকলেও তার বয়স ১৮ বছরের নিচে।
এর আগে, শিশুটিকে ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার করা হয়েছে এমন অভিযোগ এনে গত ২৬ আগস্ট আদালতের নির্দেশে সাভার মডেল থানায় মামলা করেন শিশুটির বাবা। এতে সাভারের পূর্ব শাহবাগ এলাকার মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী ও এক শিক্ষকের বিরুদ্ধে সরাসরি বলাৎকারের অভিযোগ আনা হয়েছে। অন্য চারজনের বিরুদ্ধে বলাৎকার ও অভিযুক্তদের পালিয়ে যেতে সহায়তা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
৩ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে
গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে রাজধানীর জুরাইনে প্রতিবাদ সমাবেশ ও মশালমিছিল করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ‘শ্যামপুর-কদমতলীর বিক্ষুব্ধ জনতা’র ব্যানারে বিক্রমপুর প্লাজার সামনে এই প্রতিবাদ সমাবেশ হয়।
৪ ঘণ্টা আগে