জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

আহসান লাবিব। সংগৃহীত ছবি
আহসান লাবিব। সংগৃহীত ছবি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জাতীয় ছাত্রশক্তির ৫ম সাধারণ সভায় কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জাহিদ আহসানের সরে দাঁড়ানোর কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করা হয়।

এর আগে জাহিদ আহসানের নেতৃত্বে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত