
বাংলাদেশের চলমান সংবিধান-রাজনৈতিক ব্যবস্থায় যিনি ক্ষমতায় যাবেন, তিনিই শেখ হাসিনায় পরিণত হবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে গণভোটের রায় বাস্তবায়ন, তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, আজ বাংলাদেশে যে সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, এই রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে যে-ই ক্ষমতায় যাবে, সে-ই ৫-১০ বছর পর হাসিনায় পরিণত হবে। কারণ, সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে এক ব্যক্তির হাতে তুলে দেয়া হয়েছে। এটাই হলো ৭২-এর চলমান সংবিধান।
তিনি বলেন, জুলাই সনদে এক ব্যক্তির ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা দেয়া হয়েছে রাষ্ট্রপতির হাতে। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি পদ পুতুলের মতো। বাংলাদেশ চায়, জুলাই বিপ্লব চায়, জুলাই সনদ চায়—যিনি রাষ্ট্রপতি থাকবেন, তাঁর হাতে কিছু ক্ষমতা থাকতে হবে।
তিনি আরও বলেন, আমরা রক্ত দিয়ে অর্জিত জুলাইয়ের পরে আর পুরোনো দিন চাই না। এ জন্য প্রশাসনকে দলীয়করণমুক্ত রাখতে প্রশাসনের নিয়োগ সুষ্ঠু রাখতে হবে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা জেলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন রুদ্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কর্মীসভার মাধ্যমে নির্বাচিত এই কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন রিমা আক্তার। ১১ সদস্যের আহ্বায়ক কমিটিকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ।
৭ ঘণ্টা আগে
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে আগামীকাল শনিবার লংমার্চ কর্মসূচি শুরু করছে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। এই কর্মসূচিকে সফল করতে সরকারের কাছে প্রশাসনিক সহযোগিতা চেয়েছেন বিরোধীদলীয় জোটের নেতারা। একসঙ্গে কোনো ধরনের প্রতিকূল পরিবেশ তৈরি না করতে হুঁশিয়ারিও দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
০৩ সেপ্টেম্বর ২০২৬
শ্বাসকষ্ট, কাশি ও ফুসফুসজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিউমোনিয়া ধরে চিকিৎসা চলছে। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
০২ সেপ্টেম্বর ২০২৬