স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে শপথ পাঠ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ এবং হল সংসদের প্রার্থীরা। আজ রোববার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রার্থীদের শপথবাক্য পাঠ করান সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে ৮ দফা শপথ পাঠ করেন প্রার্থীরা। যে সব বিষয়ে শপথ পাঠ করা হয় সেগুলো হলো—
শিক্ষার্থীদের জন্য আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে গণরুম–গেস্টরুম ফিরে আসতে না দেওয়া; ভবিষ্যতে দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বে কোন হুমকি এলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা; নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ, নিয়মতান্ত্রিক এবং সুরক্ষিত করার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া; শিক্ষার্থীদের বৈধ আসনের ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবা, পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রচেষ্টা চালানো।
এ ছাড়া অনলাইনে সুরক্ষা প্রদানের জন্য সাইবার বুলিং, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ফেইক নিউজসহ অনলাইনভিত্তিক সব ধরনের অপতৎপরতা রুখে দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও পড়াশোনার পরিবেশের মানোন্নয়ন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের সম্প্রসারণ, ডাকসুর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশে শিষ্টাচার, সৌজন্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা।
ছাত্রদলের প্রার্থীরা এই শপথ ধারণ করে বলে শপথে উল্লেখ করা হয়। বলা হয়, প্রার্থীরা নির্বাচিত হলে প্রত্যেকের জবাবদিহিমূলক ও স্বচ্ছ কর্মকান্ডের মাধ্যমে শপথ বাস্তবায়ন করা হবে।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে