স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা ৯টি দলের নেতা। তারাই আগামীর সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন। এর বাইরে সাতজন নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন, তারাও সংসদে জনগণের মুখপাত্র হবেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় এই নির্বাচনে অংশ নিয়েছিলেন ৫০ রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ প্রার্থী। স্বতন্ত্রসহ সব মিলে প্রার্থী ছিলেন ২ হাজার ২৮ জন।
বৃহস্পতিবার ২৯৯ আসনে ভোট হয়। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রাখা হয়েছে।
ইতোমধ্যে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টির বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্য দুটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে।
যে ৯ দল প্রতিনিধিত্ব করবে
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, স্থগিত রাখা আসন দুটিসহ বিএনপির প্রার্থীরা ২১১ আসনে জয়ী হয়েছেন। এরপর এককভাবে সর্বোচ্চ আসনে জয় পেয়েছে জামায়াতে ইসলামী। তারা পেয়েছে ৬৮টি আসন।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয় পেয়েছে ছয়টি আসনে। জামায়াত-এনসিপির ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস যথাক্রমে দুটি ও একটি আসনে বিজয়ী হয়েছে।
চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছি একটি আসন। একটি করে আসন পেয়েছে আরও তিনটি দল। এই দলগুলো হলো– বিএনপি জোটের শরিক গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলন। এর বাইরে নির্দলীয় হিসেবে সাত জন বিজয়ী হয়েছেন।
অংশ নিয়েছিল ৫০ দল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল। তারা ১ হাজার ৭৫৫ জনকে প্রার্থী করেছিল। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৭৩ জন।
একক দল শুধু বিএনপি থেকে নির্বাচনে সর্বোচ্চ ২৯১ প্রার্থী ছিলেন। সর্বোচ্চ সংখক আসনে জয় নিয়ে দলটি সরকার গঠনের অপেক্ষায়। সংখ্যা বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ প্রার্থী ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের, ২৫৮। তাদের মাত্র একজন জয় পেয়েছেন। জামায়াতে ইসলামী ২২৪ প্রার্থী দিলেও জয় পেয়েছে ৬৮টিতে।
অন্যদিকে জাতীয় পার্টি (জাপা) ২০০ প্রার্থী দিলেও কেউ জেতেনি। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন দল গণঅধিকার পরিষদ ৯৪ জনকে প্রার্থী করলেও, তিনি ছাড়া কেউ জয় পাননি।
বিএনপি ও জামায়াতের বাইরে একক দল হিসেবে সর্বোচ্চ আসনে জয় পেয়েছে এনসিপি। তারা জোটবদ্ধ হয়ে ২৯টিসহ মোট ৩২ জনকে প্রার্থী করেছিল। জিতেছেন ছয়জন।

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীতিদের মধ্যে ১৭ নেতা কোটিপতি। বিপরীতে জামায়াতে ইসলামীতে এমন নেতা আছেন একজন। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে
গুজব ও অপতথ্যভিত্তিক উসকানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
১০ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার বক্তব্যের নিন্দা জানিয়েছে দলটি। শনিবার (২৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এই নিন্দা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
১ দিন আগে