বিরোধী দলের প্রশ্ন
স্ট্রিম প্রতিবেদক

সরকার দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশ সংস্কার কমিশন, গুম কমিশন বা পিএসসির মতো গুরুত্বপূর্ণ বিল কেন আনছে না, তা নিয়ে প্রশ্ন রেখেছে বিরোধী দল। শুক্রবার (১০ এপ্রিল) ‘বিশ্বাস ভঙ্গের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করে পরে সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এই প্রশ্ন রাখেন তারা।
এ সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ১২ মার্চ সংসদ চালু হওয়ার পর থেকে ১৩৩টি অধ্যাদেশ উত্থাপিত হয়েছে। অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নেতৃত্বে একটি বিশেষ কমিটিও করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম, বিরোধী দলের সদস্যদের ছাড়াই সরকারি দল নিজেদের মতো করে একটি রিপোর্ট তৈরি করেছে, যা স্পষ্টতই ‘বিশ্বাসের অমর্যাদা (ব্রিচ অব ট্রাস্ট)’।
তিনি বলেন, স্পিকার কথা দিয়েছিলেন– শুক্রবার ছুটির দিনেও রাত ১২টা পর্যন্ত আলোচনা করে সব অধ্যাদেশ নিষ্পত্তি করা হবে। কিন্তু আমরা দেখলাম, জাতির নিরাপত্তা ও নাগরিক স্বার্থের সঙ্গে জড়িত বিষয়গুলোকে উপেক্ষা করে সেগুলোকে বাতিলের তালিকায় ফেলে দেওয়া হয়েছে।
একপর্যায়ে বিরোধীদলীয় নেতা প্রশ্ন তোলেন, সরকার কেন দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশ সংস্কার কমিশন, গুম কমিশন বা পিএসসির মতো গুরুত্বপূর্ণ বিলগুলো আনছে না? সরকার কেবল সেসব বিল আনছে, যাতে ফ্যাসিবাদের ধারা বজায় রাখা যায় এবং ক্ষমতা কুক্ষিগত করা যায়। তারা নির্বাচনী ইশতেহারে বলেছিল, অনির্বাচিত প্রতিনিধি দেখতে চায় না। কিন্তু এখন তারা নিজেরাই নিজেদের কথা রাখছে না।
জামায়াত আমিরের অভিযোগ, ৭০ শতাংশ মানুষের রায় এবং গণভোটের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য অপমানজনক। অধিকার আদায়ের লড়াইয়ে বিরোধী দল এক চুলও ছাড় দেবে না এবং সংগ্রাম অব্যাহত থাকবে।
এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা অনেক চেষ্টা করেও সংসদে থাকতে পারিনি। সংবিধান সংস্কার পরিষদ থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিলে পরিণত করার ক্ষেত্রে বিএনপি সরকার তাদের দেওয়া ওয়াদা বারবার ভঙ্গ করছে। বিশেষ করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিলটি পাসের ক্ষেত্রে চরম ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে।
তিনি বলেন, ৯৮টি অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটিতে ঐকমত্য হয়েছিল এবং কথা ছিল কোনো পক্ষই এতে আপত্তি তুলবে না। কিন্তু শুক্রবার বিলটি (জুলাই জাদুঘর) পাসের মাত্র আধা ঘণ্টা আগে কোনো আলোচনা ছাড়াই তাতে সংশোধনী আনা হয় এবং তড়িঘড়ি পাস করা হয়। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আলোচনার সুযোগ না পেয়ে ‘ল্যাপস’ হয়ে যাচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল গোছাচ্ছে বিএনপি। দলীয় প্রতীকবিহীন নির্বাচনে দলটি একক প্রার্থী নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় নেতাদের দলের পদ অথবা জনপ্রতিনিধি– দুটির যেকোনো একটি বেছে নিতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তাদের মাইনসেটটাই সেভাবে তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
২০ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬