
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান মহান ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আজ ১৯ ফেব্রুয়ারি এক বিবৃতির মাধ্যমে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, '২১ ফেব্রুয়ারি আমাদের গৌরবময় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। ১৯৫২ সালে এ দেশের ছাত্র-যুবসমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে তৎকালীন রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই শাহাদাত বরণ করেন।'
তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাঁদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি মহান আল্লাহর কাছে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।
জামায়াত আমির উল্লেখ করেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত, যা ভাষা শহীদদের প্রতি বৈশ্বিক সম্মান ও স্বীকৃতির প্রতীক। ভাষা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে তিনি রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার এবং দেশীয় ভাষা ও সংস্কৃতিকে সুরক্ষিত রাখার আহ্বান জানান।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, 'দেশবাসী এমন একসময়ে ভাষা দিবস পালন করতে যাচ্ছে, যখন বিএনপির নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।'
ডা. শফিকুর রহমান নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, 'দেশের মানুষের প্রত্যাশা- নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। জনগণ যেন জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা বজায় রেখে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।'
বিবৃতিতে তিনি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বাংলাদেশের চলমান সংবিধান-রাজনৈতিক ব্যবস্থায় যিনি ক্ষমতায় যাবেন, তিনিই শেখ হাসিনায় পরিণত হবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা জেলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন রুদ্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কর্মীসভার মাধ্যমে নির্বাচিত এই কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন রিমা আক্তার। ১১ সদস্যের আহ্বায়ক কমিটিকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ।
১২ ঘণ্টা আগে
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে আগামীকাল শনিবার লংমার্চ কর্মসূচি শুরু করছে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। এই কর্মসূচিকে সফল করতে সরকারের কাছে প্রশাসনিক সহযোগিতা চেয়েছেন বিরোধীদলীয় জোটের নেতারা। একসঙ্গে কোনো ধরনের প্রতিকূল পরিবেশ তৈরি না করতে হুঁশিয়ারিও দিয়েছেন।
১২ ঘণ্টা আগে
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
০৩ সেপ্টেম্বর ২০২৬