স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের প্রথম দিনে ৪২টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে ৪১ জন আপিল করেছেন প্রার্থিতা ফিরে পেতে।
নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আবেদনকারী ৪২ জনের মধ্যে ৪১টি আপিল পড়েছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে, একটি রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে।
অঞ্চলভিত্তিক আপিল আবেদনের পরিসংখ্যান অনুযায়ী রংপুর অঞ্চলে ৩টি, রাজশাহীতে ৫, খুলনায় ৩, বরিশালে ১, ময়মনসিংহে ১, ঢাকায় ১৫, ফরিদপুরে ৭, কুমিল্লায় ৪ ও চট্টগ্রামে ২টি আবেদন জমা পড়েছে। এ ছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একমাত্র আবেদনটি হয়েছে কুমিল্লা অঞ্চল থেকে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রাঙ্গণে স্থাপিত ১০টি বুথে প্রার্থীরা আপিল আবেদন জমা দেন। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত এই আপিল গ্রহণ করা হবে।
নির্বাচনের তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির কার্যক্রম আগামী ১০ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৩ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪১ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে