স্ট্রিম সংবাদদাতা

বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সাংবাদিক বন্ধুরা যেন মালিকের চাকরি না করেন। তা যেন বিবেকের চাকরি করেন। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থানই সাংবাদিকতার মূল আদর্শ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে ‘মিট দ্য প্রেস উইথ সালাহউদ্দিন’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। চকরিয়া ও পেকুয়ার সাংবাদিকদের সঙ্গে এই অনুষ্ঠান আয়োজন করে ‘সালাহউদ্দিন আহমেদ মিডিয়া সেল’।
কক্সবাজার-১ আসনের ধানের শীষের এই প্রার্থী বলেন, বিএনপির ৩১ দফার মধ্যেই গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে। একই অঙ্গীকার বিএনপি নির্বাচনী ইশতেহারেও স্পষ্টভাবে উল্লেখ করবে। গণমাধ্যমের স্বাধীনতা ও বিকাশ নিশ্চিত করতে আলাদা একটি সংস্কার কমিশন গঠন করে সেই কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনাও বিএনপি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে।
তিনি বলেন, যে দেশে গণমাধ্যম স্বাধীনতা, সেখানে গণতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হয়েছে। বিশ্ব এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছে। মুহূর্তের মধ্যেই তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। তাই সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে দেশের সম্মান ও ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে সমুন্নত থাকে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই সময় থেকেই দেশে ইলেকট্রনিক মিডিয়ার বিকাশ ঘটে এবং গণমাধ্যমের জন্য অবারিত সুযোগ সৃষ্টি হয়। কিন্তু গত সাড়ে ১৫ বছরে গণমাধ্যম দলীয়করণের শিকার হওয়ায়, গণতান্ত্রিক ব্যবস্থা বারবার হোঁচট খেয়েছে।
গণমাধ্যমের প্রধান দায়িত্ব হওয়া উচিত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বক্তৃতা করেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১১ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৩৯ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে