স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী এ ঘোষণা দেন।
তিনি বলেন, হলফনামা ও আয়কর রিটার্নে অসামঞ্জস্য তথ্য থাকায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়। পরে তাঁর প্রতিনিধি সঠিক তথ্য সরবরাহ করায় মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি জানান, মান্নার হলফনামায় নানা অসঙ্গতি রয়েছে। হলফনামায় ফৌজদারি মামলার তথ্য দেননি। যে এফিডেভিট জমা দিয়েছেন, সেখানে স্বাক্ষরে ঝামেলা রয়েছে। আবার সম্পদ বিবরণীর ফরমও দাখিল করেননি।
যুগপৎ আন্দোলনের মিত্র দল হিসেবে নাগরিক ঐক্যের সভাপতি মান্নার জন্য বগুড়া-২ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। ডাকসুর সাবেক এই ভিপি একাধিকবার প্রার্থী হলেও নির্বাচিত হতে পারেননি।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬