স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ নয় বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই নির্বাচন কমিশনার (ইসি) ও ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি রুমিন ফারহানার আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। এর জবাবে রুমিন বলেন, ‘আমি লিখিত জবাব দিয়েছি৷ আর ইসিতে এটাও বলেছি, আজকে আমার প্রচারণার মাঠে থাকার কথা, কিন্তু বাধ্য হয়ে ঢাকায় এসেছি। কারণ, প্রশাসন ও পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়।’
তিনি অভিযোগ করেন, তাঁর কর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে। পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে; মাথা ফাটানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা নেওয়া হয়নি।
বিএনপির সাবেক এই নেত্রী বলেন, ‘নির্বাচন কমিশনকে জানাতে এসেছি যে, আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আমাকে বড় দলগুলোর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, তাহলে ২০১৮ সালের মতো নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হবে। যদি সেটা হয়, তাহলে বাংলাদেশের পরিণতি ভালো হবে না। কারো জন্যই ভালো হবে না। এই বিষয়গুলো আমি কমিশনকে অবহিত করেছি।’
একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ ১৫ বছর লড়াই করেছে জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আমরা যে দলেই ছিলাম, আমাদের অবস্থান থেকে লড়াই করেছি। আরেকটা কারচুপির নির্বাচন, আরেকটা ম্যানিপুলেটেড নির্বাচন বাংলাদেশে আমরা হতে দেব না।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬