স্ট্রিম প্রতিবেদক

বগুড়া এক সময় শিক্ষায়-শিল্পে সারা উত্তরবঙ্গের জন্য রোল মডেল ছিল মন্তব্য করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের অনেক জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু বগুড়ায় আজও একটা সরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না। আল্লাহ আমাদের সুযোগ দিলে, এটাও আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।’
আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত ১০ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন প্রতিশ্রুতি দেন।
এসময় জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে বাস্তবায়ন করা হবে।
এছাড়া পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের পাশাপাশি বগুড়ায় একটি আলাদা মাদ্রাসা বোর্ড স্থাপনেরও ঘোষণা দেন জামায়াতের আমির। তিনি বলেন, বগুড়ার মানুষের প্রাণের দাবি সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন স্থাপন ও বগুড়া বিমানবন্দরকে যতদ্রুত সম্ভব সংস্কার করে এখান থেকে বিমান ওড়ানোর ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, ‘মোটাদাগে এর পাশাপাশি যমুনায় দ্বিতীয় সেতু বগুড়া ও গাইবান্ধাবাসীর দাবি, আমরা ইনশাআল্লাহ এটাকে যৌক্তিক বিবেচনায় নিয়ে যা পদক্ষেপ নেওয়ার সেটাও আমরা গ্রহণ করবো।’
জামায়াত আমির বলেন, ‘এটা কোনো দয়ার দান নয়; জামায়াতে ইসলামী তার তহবিল থেকে এটা করবে না, আপনাদের যে টাকা সেই টাকা দিয়েই কিন্তু এটা বাস্তবায়ন করা হবে।’
জনগণ চাঁদার জ্বালায় অতিষ্ঠ বলেও উল্লেখ করেন জামায়াত আমির। তাঁর মতে, চাঁদার কারণে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না। চাঁদাবাজির কারণে ভোক্তাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জামায়াত চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়বে এই কথা দিচ্ছে। জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, দুর্নীতি, মামলাবাণিজ্য করে না বলেও উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতে জনগণকে দশ টাকায় চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে। জামায়াত এই ধরনের ধোঁকাবাজির প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে