স্ট্রিম প্রতিবেদক

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে চিফ হুইপের সংসদ ভবন কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে ইইউ প্রতিনিধি দল ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ প্রতিবেদন নাহিদ ইসলামের কাছে হস্তান্তর করে।
এনসিপি সূত্রে জানা গেছে, বৈঠকে ইইউ প্রতিনিধি দল জুলাই সনদের বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে নাহিদ ইসলাম সরকারের ধীরগতি ও ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, সরকার জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।
ইইউ প্রতিনিধিদের নাহিদ ইসলাম জানান, জুলাই অভ্যুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের লক্ষ্যে এনসিপি সংসদের ভেতরে এবং বাইরে সংগ্রাম চালিয়ে যাবে।
ইইউ নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস আইজবসের নেতৃত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মিশনের উপ-প্রধান বাইবা জারিনা, উপ-প্রধান পর্যবেক্ষক ইন্টা লেইস, লিগ্যাল এনালিস্ট ইরিনি মারিয়া গুওনারি এবং রায়ান ইসলাম। নাহিদ ইসলামের সঙ্গে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে