স্ট্রিম ডেস্ক

জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের চরলহনিয়াতে বাবার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে নির্বাচনি প্রচারণা শুরু করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় বাবার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে মাথাল মার্কার নির্বাচনি প্রচারণা শুরু করবেন বিএনপির যুগপৎ আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকি।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচন করছেন তিনি। বৈষম্যহীন, গণতান্ত্রিক, সার্বভৌম বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুরের প্রতিশ্রুতি নিয়ে প্রচারণা শুরু করবেন বলে দলের পক্ষ থেকে বলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের অন্তর্গত বিভিন্ন ইউনিয়নে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা চালাবেন সাকি। ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গী হিসেবে মাথাল মার্কায় জোনায়েদ সাকিকে সমর্থন জানিয়েছে বিএনপি।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬