স্ট্রিম সংবাদদাতা

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘একটি দল এতদিন “জান্নাতের টিকিট” বিক্রি করেছে। টিকিট বিক্রি শেষ হয়ে যাওয়ায় এখন তারা “জান্নাতে” যাওয়ার জন্য বিকাশে ভাড়ার টাকা দিচ্ছে।’
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মাদারীপুর সদর উপজেলার মনটারপুল এলাকায় মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ সংসদীয় আসনের যৌথ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদারীপুর-৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী খোকন তালুকদার বলেন, ‘যারা দীর্ঘদিন ধরে ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে, মানুষের আবেগ নিয়ে ব্যবসা করেছে—আজ তারাই নতুন কৌশলে মাঠে নেমেছে। জনগণকে তাদের এই মুনাফিকি থেকে সতর্ক থাকতে হবে।’
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। বাংলাদেশের মানুষ এখন আর প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করে না। উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্রই মানুষের মূল চাওয়া।’
জনসভায় মাদারীপুর-২ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহানদার আলী জাহান বলেন, ‘জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির প্রধান লক্ষ্য।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট অলিল দর্জিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬