স্ট্রিম প্রতিবেদক

তীব্র শীতে উত্তরে স্থবির জনজীবন। রাজধানীতেও বৃহস্পতিবার (২৫) ভোরে কনকনে বাতাসে কাঁপন ধরছে। এর মধ্যেও শরীরে কোনো পোশাক নেই রিয়াজ উদ্দিনের। তিনি শেরপুরের নকলা থেকে ঢাকা এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে।
রিয়াজ লাঠিতে ধানের ছড়া বেঁধে ঝুলিয়ে রেখেছেন কাঁধে। গলায় বিএনপির দলীয় পতাকা। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিটে সবার আলাদা নজর কেড়েছেন তিনি। শীত লাগছে না প্রশ্ন করতেই রিয়াজ এক গাল হেসে জবাব দিলেন, ‘ভাই (তারেক রহমান) দেশে আসতেছেন। আজ আবার কীসের শীত। শীত নাই গো শীত নাই। গরম শুধু গরম।’
স্ট্রিমকে রিয়াজ জানান, বুধবার রাতে শেরপুর থেকে ঢাকা এসেছেন তিনি। তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করে বাড়ি পৌঁছে দিয়ে তারপর গ্রামে ফিরবেন।
ধান নিয়ে ঘোরার কারণ জানতে চাইলে রিয়াজ বলেন, ‘ধানের শীষ দেশনেত্রীর মার্কা, তারেক ভাইয়ের মার্কা। তাঁদেরকে ভালোবাসি। ভালোবেসে শীষ না, ধানের বোঝা নিয়ে এসেছি।’

এতদিন পরে ফিরছেন, এটাই আনন্দের
‘দীর্ঘ ১৭ বছর তারেক রহমান দেশে আসতে পারেননি। একটা মানুষ এতদিন পরে দেশে ফিরছেন– এটাই আনন্দের বিষয়।’– কথাগুলো বলছিলেন মাদারীপুর থেকে রাজধানীর ৩০০ ফিটে আসা জলিল ফকির।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) দাঁড়িয়ে স্ট্রিমকে তিনি বলেন, ‘আমার বাড়ি মাদারীপুর। কিন্তু জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত যশোরে থাকতাম। কারণ আমার জায়গা-জমি দখল করে রেখেছিল আওয়ামী লীগের লোকেরা। আমাকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি। গত বছরের ৫ আগস্ট নিজের বাড়িতে ঢুকে বুঝতে পেরেছি, ঘরে ফেরা কী আনন্দের!’
রাজশাহীর পবা থেকে এসেছেন সেলিম রেজা। মাথায় ধানের শীষের টুপি পরে ঘুরছেন তিনি। স্ট্রিমকে সেলিম বলেন, ‘আমাদের নেতা একটু পরে চোখের সামনে আসবেন। এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না।’
চট্টগ্রাম থেকে আসা মো. মামুন বলেন, তারেক রহমান আসবেন। আগামী জাতীয় নির্বাচনে তিনি জয়যুক্ত হয়ে সোনার দেশ গড়ে তুলবেন, সেই প্রত্যাশা নিয়ে অসুস্থ শরীরে এখানে এসেছি।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে