স্ট্রিম প্রতিবেদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দলে নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ—দুই দলই আলোচনা চালিয়ে যাচ্ছে। দল দুটির শীর্ষ নেতারা স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এনসিপির শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আসিফের সঙ্গে আমাদের আলোচনা চলমান। আশা করছি, তিনি এনসিপিতেই থাকবেন। তবে শুনেছি, গণঅধিকার পরিষদের সঙ্গেও তাঁর আলোচনা চলছে।’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান স্ট্রিমকে বলেন, ‘আসিফের সঙ্গে আমাদের কথা হচ্ছে। চাইলে তিনি গণঅধিকার পরিষদে যোগ দিতে পারেন। তবে তিনি কোন দলে যোগ দেবেন—এটা সম্পূর্ণ তাঁর স্বাধীনতা। একসময় আমাদের সঙ্গে রাজনীতি করেছেন; আসতে চাইলে আমরা শুভকামনা জানাব।’
পদত্যাগের পর কোন দলে যোগ দিচ্ছেন আসিফ—এমন গুঞ্জনের মধ্যেই দুটি দল এসব মন্তব্য করছে। খোঁজ নিয়ে জানা গেছে, নানা কারণে এনসিপির সঙ্গে আসিফ মাহমুদের দূরত্ব তৈরি হয়েছিল। সেই দূরত্ব ঘোচাতে এনসিপির শীর্ষ নেতৃত্ব চেষ্টা চালাচ্ছেন।
তবে নিজে এখনও কোন সিদ্ধান্ত জানাননি আসিফ মাহমুদ। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পদত্যাগ করেই নির্বাচন করব। তবে কোন দল থেকে করব, তা এখনো ঠিক করিনি।’
তাঁর সঙ্গে যোগাযোগ করতে মুঠোফোনে চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
উল্লেখ্য, আগে কুমিল্লার ভোটার ছিলেন আসিফ মাহমুদ। সম্প্রতি তিনি ঢাকা-১০ আসনের ভোটার হয়েছেন। এরপর থেকেই আলোচনায় রয়েছে, তিনি এই আসন থেকেই নির্বাচনে অংশ নিতে পারেন।
এদিকে এনসিপি প্রথম ধাপে ১২৫ আসনে এবং গণঅধিকার পরিষদ দুই দফায় ১৮৬ আসনের প্রার্থী ঘোষণা করেছে। দুই দলই এখনো ঢাকা-১০ আসনে প্রার্থী দেয়নি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করছে না নির্বাচন কমিশন (ইসি)। ফলে অন্য কোনো ঝামেলা না থাকলে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে তিনিই দলটির সদস্য হচ্ছেন।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে মামুনুল হকের কার্যালয়ে এই সাক্ষাৎ করেন তিনি।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশে সোশ্যাল ডেমোক্রেসির বীজ বপন করেছেন শেরে বাংলা এ কে ফজলুল হক বলে মন্তব্য করেছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ।
১২ ঘণ্টা আগে
ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীতিদের মধ্যে ১৭ নেতা কোটিপতি। বিপরীতে জামায়াতে ইসলামীতে এমন নেতা আছেন একজন। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে।
১ দিন আগে