স্ট্রিম প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের বিধান বাতিলের সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল মঙ্গলবার (৪ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে দুই নেতা বলেন, শিশুর সাংস্কৃতিক, নান্দনিক, মানসিক ও শারীরিক বিকাশের জন্য সংগীত ও শারীরিক শিক্ষা অপরিহার্য। গবেষণায় দেখা গেছে, সংগীত শেখার মাধ্যমে শিশুরা গণিতের ধরণ বুঝতে শেখে, ভাষা ব্যবহারে দক্ষ হয় ও স্মরণশক্তি উন্নত হয়। একই সঙ্গে সংগীত তাদের সামাজিক যোগাযোগ, দলগত সম্পর্ক ও আত্মবিশ্বাস গড়ে তোলে।
গণসংহতি নেতারা বলেন, শারীরিক শিক্ষা শিশুদের স্বাভাবিক বৃদ্ধি, স্বাস্থ্যজ্ঞান ও শৃঙ্খলা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত অনুশীলন মনোযোগ ও আচরণ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।
বিবৃতিতে বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরেও সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পদ বাতিল করা হয়েছে, যা শিক্ষার সামগ্রিকতা ও শিশুদের ব্যক্তিত্ব বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে। এই সিদ্ধান্ত শিক্ষাকে আরও সংকীর্ণ ও পরীক্ষাকেন্দ্রিক পথে ঠেলে দেবে বলে মন্তব্য করেন তাঁরা।
শিক্ষানীতি ও শিক্ষক নিয়োগের মতো মৌলিক বিষয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন দুই নেতা।
গণসংহতি আন্দোলন অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিধান পুনর্বহালের দাবি জানিয়েছে। পাশাপাশি শিক্ষাবিদ, শিক্ষক সংগঠন, অভিভাবক ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে শিক্ষার পূর্ণাঙ্গতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে