স্ট্রিম সংবাদদাতা

জনগণ পুরোনো পচা রাজনীতি আর চায় না উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, 'ঠ্যালায় পড়ে' অনেকেই এখন 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচার চালাচ্ছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
সভায় তিনি বলেন, 'জনগণ পরিবার, ব্যক্তি, গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না। দলীয় সরকার দেখতে চায় না, জনগণ জনগণের সরকার দেখতে চায়। অনেকেই এখন আস্তে আস্তে বলতে শুরু করেছে, আমরাও ‘হ্যাঁ’। ঠ্যালার নাম বাবাজি। জনগণের ঠ্যালা এটি ভীষণ শক্তিশালী ঠ্যালা। এটা সাগরের উত্তাল ঢেউকে থামিয়ে দেয়।'
পাচার করা অর্থের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে জানিয়েছেন জামায়াতের আমির বলেন, ‘বিগত সরকারের সময়ে প্রায় ২৮ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। এই অর্থ ফিরিয়ে আনা হবে। কোনো আত্মীয়তা বা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না। শুধু অর্থ নয়, অর্থ পাচারের সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করতে দেব না। আমরা তাদের ঘুম হারাম করে দিব।’
আগের বিএনপি সরকারের সময়ের সারের দামের নিয়ন্ত্রণে ব্যর্থতা ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা ন্যায্য সারের দাবিতে গুলি চালিয়েছে, তারাই এখন ফার্মার্স কার্ডের কথা বলছে।’
চাঁদাবাজি ভিক্ষাবৃত্তিকে চেয়েও নিকৃষ্ট হিসেবে উল্লেখ করে তরুণদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, ‘বেকাররা ভাতা নয়, কাজ চায়। তাদের কর্মমুখী করে গড়ে তোলা হবে। রাষ্ট্র কাজের সুযোগ তৈরি করবে, ভিক্ষানির্ভর ব্যবস্থা নয়।’
দেশে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য প্রয়োজনীয় বাজেট ও পর্যাপ্ত জনবল সরবরাহ করা হয় না জানিয়ে ডা. শফিকুর রহমান বলেছেন, ‘১১ দল ক্ষমতায় গেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্বের মধ্যে একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হবে। এই কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা ময়মনসিংহে কৃষি বিপ্লব ঘটবে। কৃষিকে ওই পুরানা ধাঁচের আর আমরা দেখতে চাই না।’
বক্তব্য শেষে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মুক্তাগাছা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মতিউর রহমান আকন্দ। মহানগর জামায়াতের আমির ও সদর-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে