স্ট্রিম ডেস্ক

সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী ভালো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের জুলাইয়ে গণভ্যুত্থানে সরকার পতনের পর দেশ অস্থিরতার মধ্য দিয়ে গেছে। দেশকে স্থিতিশীল করতে জাতীয় সরকার গঠনের জন্য আগ্রহের কথা জানিয়েছিল জামায়াত।
এই প্রসঙ্গে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ‘আমি কীভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করব? তাহলে বিরোধী দলে কে থাকবে?’
তিনি বলেন, ‘আমি জানি না তারা কতটি আসন পাবে। কিন্তু তারা যদি বিরোধী দলে থাকে, তবে ভালো বিরোধী দল হিসেবে তাদের পাব বলে আশা করি।’
সাক্ষাৎকারে তারেক রহমান জানান, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবেই সরকার গঠন করবে বলে আত্মবিশ্বাসী তিনি।
বিএনপি ঠিক কতটি আসন পাবে নির্দিষ্ট করে সে সংখ্যা না জানালেও তারেক রহমান বলেন, ‘সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাব বলে আমরা আত্মবিশ্বাসী।’
বিএনপির অন্যান্য জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, সংসদের ৩০০ আসনের মধ্যে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসন পাবে বলে তাঁরা আত্মবিশ্বাসী। দলটি সরাসরি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে। বাকি আসনগুলো মিত্রদের ছেড়ে দিয়েছে।
সব মতামত জরিপেই বিএনপির বিজয়ের পূর্বাভাস করা হয়েছে। তা সত্ত্বেও জরিপগুলোতে জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া গেছে। এই জোটে জেন-জি (জেনারেশন জেড) নেতৃত্বে গঠিত রাজনৈতিক দলও আছে। হাসিনাবিরোধী আন্দোলন থেকে এ নেতারা উঠে এসেছেন।

সরকারের সুন্দর সুন্দর কথার আড়ালে প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটটি দেশের ইতিহাসের অন্যতম বড় একটি ঘাটতি ও ঋণনির্ভর বাজেটে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
১২ ঘণ্টা আগে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ জুন) নিজেদের ওয়েবসাইটে এই খসড়া প্রকাশ করে ইসি। খসড়ায় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের জন্য একই ধরনের আচরণবিধি রাখা হয়।
১৯ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
২ দিন আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
২ দিন আগে