স্ট্রিম প্রতিবেদক

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না করার সুযোগ নিয়ে বর্তমান বিএনপি সরকার জনগণের ওপর চড়াও হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর তোপখানা রোডে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
সংগঠনটির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। হাসনাত কাইয়ূম বলেন, দুই বছর আগে অন্তর্বর্তী সরকারের কাছে রাষ্ট্র সংস্কার ও জবাবদিহি নিশ্চিতের যে রূপরেখা দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে ব্যর্থতার সুযোগে সরকার জনগণের ওপর চড়াও হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বহুজাতিক স্বার্থরক্ষার অভিযোগ তুলে তিনি বলেন, ‘দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করে বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষা করা হচ্ছে। গণঅভ্যুত্থানের নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের বদলে পুরোনো ব্যবস্থার অনুকরণ চলছে।’
সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সভাপতি আবুল বাশার, জেএসডির সহসভাপতি সিরাজ মিয়া, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের মুখপাত্র নাজিফা জান্নাত এবং জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আহ্বায়ক নাঈম আহমাদ।

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হবে।
৪ ঘণ্টা আগে
নীলফামারীর ডিমলায় কাঠের সাঁকো ভেঙে স্থানীয় সংসদ সদস্যের বেশ কয়েক সঙ্গী নদীতে পড়ে গেছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ডিমলা ইউনিয়নের নটাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
পদত্যাগ করা মেহেদী হাসান রিংকু উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি এবং ইবনে হাসান দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন।
১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় বড় বিষয় নয়, দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
১০ আগস্ট ২০২৬