স্ট্রিম প্রতিবেদক

খুলনায় বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবির কর্মসূচিতে হামলার অভিযোগে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)– এর নেতা ফাইজুল্লাহ ইকবাল শাকিলকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আপ বাংলাদেশ– এর মুখপাত্র শাহরিন সুলতানা ইরা স্ট্রিমকে বলেছেন, ‘মব কালচারের ব্যাপারে আপ বাংলাদেশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। খুলনায় হামলার ঘটনায় অনেক দলই জড়িত। তবে শাকিলকে অব্যাহতির মাধ্যমে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি।’
এর আগে গতকাল বুধবার (২৬ নভেম্বর) বিকেলে খুলনা শহরের শিববাড়ি মোড়ে বাউলদের ওপর হামলার প্রতিবাদ ও আবুল সরকারের মুক্তির দাবিতে খুলনায় প্রতিবাদ মিছিল করে গণতান্ত্রিক ছাত্রজোট। একই স্থানে ধর্ম অবমাননার প্রতিবাদে ‘ছাত্র-জনতা’ ব্যানারে বিক্ষোভের ডাক দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিল শুরুর আগেই ওই এলাকা দখলে রাখেন ছাত্র-জনতার ব্যানারে আসা কর্মীরা। পরে দুপক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ হয়।
খুলনা জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব খান বলেন, ‘আমাদের প্রতিবাদ সমাবেশে পুলিশের উপস্থিতিতে হামলা হয়েছে। পরিকল্পিতভাবে ছাত্র-জনতার ব্যানারে ছাত্রশিবির, আপ বাংলাদেশ ও এবি পার্টির কর্মীরা হামলা চালায়।’
আপ বাংলাদেশ– এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে খুলনা মহানগরীর যুগ্ম আহ্বায়ক ফাইজুল্লাহ ইকবাল শাকিলকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। আপ বাংলাদেশ দৃঢ়ভাবে ঘোষণা করছে, সংগঠনের সর্বস্তরে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬