স্ট্রিম প্রতিবেদক

প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনে তাঁর বিকল্প হিসেবে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁরাই দলের প্রার্থী বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার(১ জানুয়ারি) গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে খালেদা জিয়ার প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তাঁর অসুস্থতার কারণে এসব আসনে দলের পক্ষ থেকে বিকল্প প্রার্থীও মনোনীত করা হয়েছিল। ফেনী-১ আসনে বিকল্প প্রার্থী ছিলেন রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম। খালেদা জিয়ার মৃত্যুর পর এসব আসনে এখন তাঁরাই বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
খালেদা জিয়ার মৃত্যুর পর নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা এবং দলের প্রার্থী বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘স্বাভাবিকভাবেই তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হবে। তাঁর তিনটি আসনে আমাদের বিকল্প প্রার্থী রয়েছেন। তাঁদের মনোনয়নপত্র বৈধ হলে তাঁরাই প্রার্থী হবেন। এটাই আইন।’
নির্বাচন স্থগিত বা বাতিলের প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আইনে এর কোনো সুযোগ নেই। নির্বাচন পেছানোরও আইনি কোনো সুযোগ নেই। মনোনয়ন বৈধতা ও প্রতীক বরাদ্দের পর যদি এ ধরনের ঘটনা ঘটত, তাহলে আইনগত জটিলতার কারণে নির্বাচন স্থগিত হতে পারত। কিন্তু এখন সে পরিস্থিতি নেই। যেহেতু মনোনয়ন বৈধ হওয়ার আগেই তিনি আর নেই, তাই তাঁর মনোনয়নপত্র এমনিতেই টিকবে না। সে ক্ষেত্রে যাঁরা বিকল্প প্রার্থী, তাঁদের মনোনয়ন বৈধ হলে তাঁরাই প্রার্থী হবেন।’
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে—এর কোনো বিকল্প নেই। যত শোকই থাকুক, জাতির স্বার্থে তাঁকে দৃঢ় থাকতে হবে।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৯ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
১ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে