স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদে সরকার ও বিরোধীদলের ভূমিকায় কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। তাঁর মতে, দৃশ্যমান কোনো পার্থক্য না থাকায় সংসদ এক পাক্ষিক হয়ে গেছে।
বুধবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব বলেছেন।
আবদুর রব ইউসুফী বলেন, ‘বর্তমান সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ বলেই তাঁর ধারণা।’ এ ধরনের মন্তব্য নতুন সাইবার আইনের প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেই এ বিবৃতি দিয়েছেন তিনি।
মাওলানা ইউসুফী বলেন, সম্প্রতি জাতীয় সংসদে সাইবার আইন নিয়ে আলোচনা হলেও বিরোধী দলের কেউ আইনের মূল বিরোধিতা করেননি। বরং আইনটি যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয়—এমন আহ্বানই জানানো হয়েছে। তাঁর ভাষ্য, যদি আইনটির অপব্যবহারের আশঙ্কা থেকেই থাকে, তাহলে এর মৌলিক বিরোধিতা না হওয়ার বিষয়টি প্রশ্নের জন্ম দেয়।
তিনি আরও বলেন, অতীতে এ ধরনের আইন প্রণয়নের ক্ষেত্রে বিরোধী দলগুলো কঠোর অবস্থান নিয়েছে, সংসদে প্রতিবাদ করেছে এবং ওয়াকআউটের মতো কর্মসূচিও পালন করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে ধরনের কোনো দৃশ্যমান প্রতিবাদ দেখা যায়নি।
ভবিষ্যতেও যেন কোনো আইন রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার না হয় সে আশা প্রকাশ করে এই জমিয়ত নেতা মতপ্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে