স্ট্রিম প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই তালিকায় দেশের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদের প্রার্থীদের নাম স্থান পেয়েছে।
আজ রবিবার (১০ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত ১০০ প্রার্থীর মধ্যে ৫০ জন উপজেলা চেয়ারম্যান এবং ৫০ জন পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাবিবুর রহমান হাবিব, বোদায় শিশির আসাদ ও দেবীগঞ্জ পৌরসভায় মাসুদ পারভেজ এনসিপির প্রার্থী হিসেবে লড়বেন। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়ীতে ইমরান চৌধুরী নিশাত ও বোচাগঞ্জে মাওলানা এম এ তাফসির হাসান মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় শিহাব হোসেন, ঘোড়াঘাটে আব্দুল মান্নান ও হাকিমপুরে রায়হান কবিরকে মেয়র প্রার্থী করা হয়েছে। নীলফামারীর জলঢাকায় আবু সাইদ লিয়ন, নীলফামারী সদরে ড. কামরুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভায় মাসুম মিয়া এবং লালমনিরহাটের কালিগঞ্জে শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। রংপুর সদরে কৃষ্ণ চন্দ্র বর্মণ ও গাইবান্ধার সাদুল্লাপুরে খাদিমুল ইসলামকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগে কক্সবাজার সদর উপজেলায় শফিকুল ইসলাম শফিক, উখিয়ায় মোহাম্মদ হুসাইন, চাঁদপুর সদরে রশিদ, মতলব উত্তরে ইদ্রিস এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আমিনুল হক উপজেলা চেয়ারম্যান পদে লড়বেন। পাশাপাশি কুমিল্লা জেলার হোমনা পৌরসভায় মেয়র পদে রাজু সরকারকে মনোনয়ন দিয়েছে এনসিপি।
সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, ‘আমরা যোগ্য ও দেশপ্রেমিক ব্যক্তিদের যাচাই-বাছাই করে প্রার্থী করেছি। তালিকায় এমন ব্যক্তিরা আছেন যাঁরা আগে বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিংবা কখনো সক্রিয় রাজনীতি করেননি। এমনকি ৫-৭ বছর আগে আওয়ামী লীগ করলেও যারা পরবর্তীতে দলটির স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে জুলাই আন্দোলনের পক্ষে রাজপথে ছিলেন, তাঁদেরও আমরা মনোনয়ন দিয়েছি।’
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সাথে নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, এনসিপি বর্তমানে এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। এ সময় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও সময় জানা থাকলে প্রার্থীদের প্রস্তুতি নিতে সুবিধা হবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এটি এনসিপির প্রথম ধাপের তালিকা। পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও পৌরসভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

আগামী ১৫ জুন আরও ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১৮ ঘণ্টা আগে
সংসদ নির্বাচনের পরে ইসলামপন্থী দলগুলো নারী উইংয়ে জোর দিয়েছে। নিষ্ক্রিয়দের সচল ও নতুন করে শাখা গঠন করছে। এর মাধ্যমে সারা দেশে নারী ও শিক্ষার্থীদের মধ্যে তৎপরতা বাড়াতে চায় তারা।
২ দিন আগে
নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির উদ্দেশ্যে বলেন, আমাদের আর কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে, রাজনৈতিকভাবে মিলেমিশে থাকার চুক্তি থেকে বেরিয়ে পড়ব। আমরা আমাদের পদ্ধতি জানি, কীভাবে সন্ত্রাসীদের শায়েস্তা করতে হয়।
৩ দিন আগে
সীমান্তে ভারতের পুশইন সমস্যার সমাধানে সরকারকে নীতিগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (৬ জুন) দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার ঈদ পুনর্মিলনীতে মহাসচিব মাওলানা ইউনুস আহমদ এই দাবি জানান।
৩ দিন আগে