স্ট্রিম প্রতিবেদক

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে সরকার কূটনৈতিক পদক্ষেপ না নিয়ে কেবল বাগাড়ম্বর করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সরকারি বাসভবনে আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান সরকার যথাযথ ব্যবস্থা নিতে না পারায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করছে। সরকার কূটনৈতিক ব্যবস্থা না নিয়ে বাগাড়ম্বর করছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু বিবৃতি দিয়ে বাহবা নিতে চাইছে।’
বর্তমান সরকার ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি ও জনগণের আস্থা হারিয়েছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, ক্যাম্পাসে নির্বাচিত ছাত্রসংসদ নেতাদের ওপর হামলা চালানো হচ্ছে এবং প্রশাসনের দায়িত্বশীলরা নিরপেক্ষ আচরণ করছেন না।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক দাবি করেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন না হলে সরকার স্বৈরাচার হয়ে উঠবে।
জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও বলেন, ‘সত্যিকার অর্থে জুলাই শেষ হয়নি। স্বৈরাচার, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদী শক্তি জুলাই অভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র করছে। জুলাইয়ের মূল প্রত্যাশা—রাষ্ট্র সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়ন না করে চুরি করা হচ্ছে।’
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার গণভোটের রায় নিয়ে বিশ্বাসঘাতকতা করে সর্বত্র দলীয়করণ করছে। আন্দোলনের সমন্বয়কদের মূল্যায়ন করছে না, এমনকি তাঁদের কর্মসূচিতে বাধা দিচ্ছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ধারাবাহিকতা কোনো চক্রান্ত বা আধিপত্যবাদী ষড়যন্ত্র রুখতে পারবে না। আমাদের সামনের সংগ্রামে অগ্রসর হতেই হবে, আমাদের পারতেই হবে।’
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত ছিলেন।

সরকারকে চাপে রাখতে জামায়াতে ইসলামী ও এনসিপি হঠকারী কর্মকাণ্ড করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াত-এনসিপি এক সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটাতে চায়। জামায়াত ভুলে গেছে- তারা স্বাধীনতাবিরোধী শক্তি। তারা কখনো ক্ষমতায় যেতে পারবে না।
২৮ মিনিট আগে
ঢাকার সাভারে পাঁচ তলা ভবনের ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতা মনোয়ারুল হোসেন বকশী (২৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১২টার দিকে সাভারের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) স্টাফ কোয়ার্টারে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘাত ও বিশৃঙ্খলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে ছাত্রদল। তাদের ভাষ্য, ছাত্রদলের নেতাকর্মীরা সংযম প্রদর্শন করায় এখন পর্যন্ত পরিস্থিতি বড় ধরনের সংঘাতে রূপ নেয়নি। অন্যদিকে ছাত্রদলের বিরুদ্ধে দখলদারির রাজনীতি ফেরানোর চক্রান্তের পাল্টা অভিযোগ এনেছে ছাত্রশিবির।
৫ ঘণ্টা আগে
কোনো সরকার ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে তাকে ব্যর্থ বলা বা মব তৈরি করে চাপ সৃষ্টি করাকে অগণতান্ত্রিক বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৬ ঘণ্টা আগে