স্ট্রিম সংবাদদাতা

সরকারকে চাপে রাখতে জামায়াতে ইসলামী ও এনসিপি হঠকারী কর্মকাণ্ড করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াত-এনসিপি এক সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটাতে চায়। জামায়াত ভুলে গেছে- তারা স্বাধীনতাবিরোধী শক্তি। তারা কখনো ক্ষমতায় যেতে পারবে না।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন রাশেদ খাঁন। তিনি এও বলেন, ক্ষমতায় যেতে হলে জামায়াতকে অন্তত ১০ বছর বিরোধী দলে থাকতে হবে।
রাশেদ বলেন, সচিবালয়ের সামনে মব সৃষ্টি করেছে, বিদেশি অতিথিদের উপস্থিতিতে সরকারি অনুষ্ঠানেও মব সৃষ্টি করছে বিএনপি-জামায়াত। তাদের এমন কর্মকাণ্ডের সুযোগ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার অপচেষ্টা করতে পারে।
তিনি বলেন, ‘ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। আওয়ামী লীগ ও যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ। তাদের আর দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।’
জামায়াত-এনসিপির উদ্দেশ্যে রাশেদ বলেন, ‘বিএনপিকে রাজনীতির মাঠে মারার অপচেষ্টা করবেন না। বিএনপি মরলে জামায়াত-এনসিপিকেও মরতে হবে।’
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন। আমরা চাই- জামায়াত ও এনসিপি রাষ্ট্রপতি প্রার্থী দিক। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।
ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় মতবিনিময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে সরকার কূটনৈতিক পদক্ষেপ না নিয়ে কেবল বাগাড়ম্বর করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
২ ঘণ্টা আগে
ঢাকার সাভারে পাঁচ তলা ভবনের ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতা মনোয়ারুল হোসেন বকশী (২৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১২টার দিকে সাভারের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) স্টাফ কোয়ার্টারে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘাত ও বিশৃঙ্খলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে ছাত্রদল। তাদের ভাষ্য, ছাত্রদলের নেতাকর্মীরা সংযম প্রদর্শন করায় এখন পর্যন্ত পরিস্থিতি বড় ধরনের সংঘাতে রূপ নেয়নি। অন্যদিকে ছাত্রদলের বিরুদ্ধে দখলদারির রাজনীতি ফেরানোর চক্রান্তের পাল্টা অভিযোগ এনেছে ছাত্রশিবির।
৬ ঘণ্টা আগে
কোনো সরকার ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে তাকে ব্যর্থ বলা বা মব তৈরি করে চাপ সৃষ্টি করাকে অগণতান্ত্রিক বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭ ঘণ্টা আগে