মব তৈরি করে চাপ দেওয়া গণতান্ত্রিক আচরণ নয়: মির্জা ফখরুল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

সরকার ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে তাকে ব্যর্থ বলা অগণতান্ত্রিক বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

কোনো সরকার ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে তাকে ব্যর্থ বলা বা মব তৈরি করে চাপ সৃষ্টি করাকে অগণতান্ত্রিক বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীতে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্র কেবল একটি রাজনৈতিক ব্যবস্থা নয়, এটি একটি চর্চা ও সংস্কৃতি। একে টেকসই করতে হলে ধৈর্য, সহনশীলতা, পরমতসহিষ্ণুতা এবং শক্তিশালী গণমাধ্যম ও নিরপেক্ষ প্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, যেকোনো মতপার্থক্য কেবল সংসদ ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়া উচিত।

দেশের রাজনৈতিক ইতিহাস স্মরণ করিয়ে তিনি জানান, দীর্ঘ সময় ধরে দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করলেও স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের কারণে তা বাধাগ্রস্ত হয়।

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সাংবাদিকদের চাকরির অনিশ্চয়তা ও মালিকানা কাঠামোর সংকট স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা। তবে সাংবাদিকদের সত্য প্রকাশের চেষ্টা অব্যাহত রেখে নিজেদের পেশাগত অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত