স্ট্রিম সংবাদদাতা

ঢাকার সাভারে পাঁচ তলা ভবনের ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতা মনোয়ারুল হোসেন বকশী (২৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১২টার দিকে সাভারের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) স্টাফ কোয়ার্টারে এই ঘটনা ঘটে।
মনোয়ারুল হোসেন বিপিএটিসির প্রহরী মো. জাফরের ছেলে ও সাভার থানা ছাত্রদলের সহসভাপতি ছিলেন।
প্রতিবেশী রাসেল মনির জানান, রাত সাড়ে ১২টার দিকে শব্দ পেয়ে বাইরে বের হয়ে তিনি ভবনের ছাদে এক পুলিশ সদস্যকে দেখতে পান। সে সময় নিচে মনোয়ারুলের নিথর দেহ পড়ে ছিল। তিনি বলেন, ‘কয়েক মিনিটের মধ্যে ছাদ থেকে পুলিশ সদস্য নেমে একটি মাইক্রোবাসে ওঠেন। এরপর অন্যান্য পুলিশ সদস্য ওই মাইক্রোবাসে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আমরা বিপিএটিসি ক্লিনিকের এক চিকিৎসককে ডাকি। তাঁর পরামর্শে মনোয়ারুলকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নিহতের স্বজন ও পুলিশ সূত্র জানায়, রংপুরের পীরগঞ্জ থেকে প্রেমিকা মিমকে নিয়ে সাভারে মামা মনোয়ারুল হোসেনের বাসায় ওঠেন শাহারিয়ার কবির সৌমি। এ ঘটনায় মেয়ের পরিবার পীরগঞ্জ থানায় নিখোঁজের জিডি করলে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা সাভার মডেল থানায় আসেন। পরে পীরগঞ্জ থানার পুলিশ মিমকে উদ্ধারে সাভার মডেল থানার একটি টিম নিয়ে মনোয়ারুল হোসেনের বাসায় অভিযানে যায়। যদিও এই যুগল আগেই বাসা ছেড়ে চলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনোয়ারুল ছাদে যান। পুলিশও তাঁর পিছু নেয়।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, পীরগঞ্জ থানা পুলিশ রাতে আসামি ধরার জন্য সাভারে এসেছিল। পরে আমাদের জানালে একটি টিম তাদের সঙ্গে অভিযানে যায়। আসামি ধরতে সংশ্লিষ্ট ভবনের ভেতরে যায় পীরগঞ্জ থানার পুলিশ। আমাদের টিম নিচে অবস্থান করছিল। এ সময় ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়।
জানতে চাইলে ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজন শিকদার বলেন, ‘পুলিশ মিমকে উদ্ধারের জন্য বাসায় ঢুকলে মনোয়ারুল হোসেন ছাদে যান। এ সময় পুলিশ তাঁকে ধাওয়া করে। পরে তিনি পড়ে যান বলে জেনেছি। প্রকৃত ঘটনা কী, তা আমরাও জানি না। বিষয়টি তদন্তের দাবি জানাচ্ছি।’
ওসি আরও জানান, বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটিতে কারা আছেন, তা তিনি জানাননি।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘাত ও বিশৃঙ্খলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে ছাত্রদল। তাদের ভাষ্য, ছাত্রদলের নেতাকর্মীরা সংযম প্রদর্শন করায় এখন পর্যন্ত পরিস্থিতি বড় ধরনের সংঘাতে রূপ নেয়নি। অন্যদিকে ছাত্রদলের বিরুদ্ধে দখলদারির রাজনীতি ফেরানোর চক্রান্তের পাল্টা অভিযোগ এনেছে ছাত্রশিবির।
৪ ঘণ্টা আগে
কোনো সরকার ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে তাকে ব্যর্থ বলা বা মব তৈরি করে চাপ সৃষ্টি করাকে অগণতান্ত্রিক বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৬ ঘণ্টা আগে
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়া দিল্লিতে সংবাদ সম্মেলনে সরাসরি বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ক্ষোভ জানান।
১১ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনের সময় পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছিলেন বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম।
২০ ঘণ্টা আগে