স্ট্রিম সংবাদদাতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় যে পরিমাণ অপরাধ সংঘটিত হয়েছিল, বর্তমানে সেই সীমা অতিক্রম করেছে বলে মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ বিষয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কী পদক্ষেপ নিচ্ছেন এবং অপরাধ কমাতে ভবিষ্যতে কী উদ্যোগ গ্রহণ করা হবে তা জনগণের সামনে প্রকাশের দাবি জানান।
ভারতের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনৈতিকভাবে সংখ্যালঘু মনে করা হয়, এমন জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আরও সচেষ্ট হতে হবে; যাতে বৈশ্বিকভাবে একটি ইতিবাচক বার্তা দেওয়া যায়। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে চেষ্টা রয়েছে, তা প্রতিহত করতে হবে এবং বিশ্বকে জানাতে হবে, বাংলাদেশ সব মত ও ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি।
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে এবং সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়। প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় সড়কের কৌশলগত বিষয় উপস্থাপন করেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা।
সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুর রহমান।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬