হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন বেগম জিয়াকে বাঁচিয়ে রাখেন: হাসনাত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৩: ৪৯
কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ। সংগৃহীত ছবি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দণ্ড কার্যকর হওয়ার আগ যেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেঁচে থাকেন, আল্লাহর কাছে এমন প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘হাসিনার ফাঁসি দেখার আগ পর্যন্ত আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন।’

শনিবার (২৯ নভেম্বর) চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান হাসনাত আব্দুল্লাহসহ এনসিপির শীর্ষ তিন নেতা। হাসপাতাল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁরা।

গণতান্ত্রিক উত্তরণের পথে খালেদা জিয়া যে লড়াই, সেটির বাস্তবায়ন যেন তিনি নিজে দেখে যেতে পারেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও বলেন, ‘ওনাকে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। ১৮ সালের পরবর্তী সময়ে যদি কোনো ডাক্তার খালেদা জিয়ার চিকিৎসা করতে যেত, তাঁদেরও ফ্যাসিবাদী সরকার ভয়ভীতি দেখাত। এভাবেই ক্রমশ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে।’

এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘ওনার অবস্থা ক্রিটিকাল, বাট স্টেবল। আর তিনি কমিউনিকেশন করতে পারছেন। দোয়া করা ছাড়া আমাদের হাতে কিছু নেই।’

দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল। চিকিৎসা চলছে, সবার কাছে দোয়ার আবেদন থাকবে।’

উল্লেখ্য, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও হার্টের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাতে মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওইদিন রাতেই মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে (চেস্ট) ইনফেকশন হয়েছে। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন বেগম জিয়াকে বাঁচিয়ে রাখেন: হাসনাত