স্ট্রিম প্রতিবেদক

গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর অভিযোগ, নির্বাচনের আগের রাতেই বিএনপি ভোটের মাঠে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এই চেয়ারম্যান বিএনপির বিরুদ্ধে কেন্দ্র দখল, এনসিপি ও ১১ দলীয় নেতাকর্মীর ওপর হামলা, হুমকি, নাশকতার পরিকল্পনা, কালো টাকা ছড়ানোসহ নানা অভিযোগ তুলে ধরেন।
মূল ধারার গণমাধ্যমগুলো পক্ষপাতমূলক সংবাদ প্রচার করছে দাবি করে তিনি বলেন, ‘একই ধরনের ঘটনায় জামায়াত নেতার বিরুদ্ধে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে, বিএনপি নেতার ব্যাপারে সেটি করা হচ্ছে না। ২০২৪ সালের ৫ অগাস্টের পূর্ববর্তী যে পরিস্থিতি ছিল, সেটিই আবার দেখা যাচ্ছে।
আসিফ মাহমুদ বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেটা লক্ষণীয়, তা হচ্ছে, ভোটকেন্দ্রের আশপাশে যে ভোটারদের বাড়িঘর আছে, তারা (বিএনপি নেতাকর্মী) সেখানে হামলা লুটপাট চালাচ্ছে এবং তাদের ভয়ভীতি দেখাচ্ছেন, যাতে বৃহস্পতিবার নির্বাচনে ভোটাররা উপস্থিত না হন।’
তিনি বলেন, ‘আমরা নির্বাচনকে সফল করার জন্য প্রত্যেকটি দল-মত-নির্বিশেষে সাধারণ জনগণের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেখতে চেয়েছিলাম, সেটি দেখতে ব্যর্থ হলে, রাজনৈতিক দলগুলো তাদের দলীয় পুরোনো চরিত্র না বদলালে, আমাদের প্রত্যেককেই এক একটি মিডিয়া হয়ে উঠতে হবে।’
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, ভোটকেন্দ্রের পাশে আমরা লক্ষ্য করছি– কেন্দ্র দখলের একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এটি বেশির ভাগ আমাদের যারা প্রার্থী আছেন এবং তাদের এজেন্ট এবং আমাদের যারা ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী, তাদের ওপর হামলা হামলা করা হচ্ছে।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে