চট্টগ্রাম বিমানবন্দরে ৪৫৫ গ্রাম স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

আটক ভারতীয় নাগরিক থামিম আনসারি। সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিমানবন্দরে অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণ পাচারের সময় থামিম আনসারি নামে এক ভারতীয়কে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) সকাল ৬টা ৫৮ মিনিটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সিআইআইডি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ‘জি৯-৫২৬’ নম্বর ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন ওই ভারতীয় নাগরিক। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের পর তাঁকে শনাক্ত করা হয়। পরে তল্লাশি চালিয়ে অন্তর্বাসের ভেতরে ক্যাপসুলসদৃশ আকৃতির স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।

সিআইআইডি আরও জানায়, প্রাথমিকভাবে প্যাকিংসহ উদ্ধার বস্তুর ওজন ৪৫৫ গ্রাম। প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণ করা হচ্ছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। আটক থামিমের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত