স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন দেশজুড়ে ‘অবৈধ’ অর্থের লেনদেন এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিএনপি। দলটি অভিযোগ করেছে, ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকার পরও বিপুল পরিমাণ অর্থ নিয়ে ভোট কেনা হচ্ছে।
বুধবার (১১ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
লিখিত বক্তব্যে মাহদী আমিন প্রশ্ন তোলেন, যেখানে নির্বাচনের কারণে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, সেখানে জামায়াতে ইসলামীর একজন শীর্ষ নেতা বিপুল পরিমাণ অর্থ নিয়ে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে কী উদ্দেশ্যে গিয়েছেন।
তিনি আরও বলেন, ‘টানা চার দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকার পরও এত বিপুল অর্থ কোন কাজে ব্যবহৃত হতে পারে, তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। এটি স্পষ্টতই আচরণবিধির লঙ্ঘন এবং অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা।’
মাহাদী আমিন আরও অভিযোগ করেন, ‘যারা ইনসাফ ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তারাই এখন টাকা দিয়ে ভোট কিনছে। ধর্মপ্রাণ মানুষ “জান্নাতের টিকিট” প্রত্যাখ্যান করেছে।’
নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার চিত্র তুলে ধরে মাহদী আমিন বলেন, ‘নন্দীগ্রামে জামায়াতের “সন্ত্রাসীদের” হামলায় থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবর শুনে তার মা স্ট্রোক করে মারা যান। আমরা এই ঘটনার নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানাই।’
ভোটকেন্দ্রে জাল ভোট রোধে বোরকা ও নিকাব পরিহিত নারীদের পরিচয় নিশ্চিত করার ওপর জোর দেয় বিএনপি। মাহদী আমিন বলেন, ‘বিএনপি ইসলামী মূল্যবোধ ও পর্দার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তবে এই পোশাকের অপব্যবহার করে কেউ যেন জাল ভোট দিতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে। পাসপোর্ট ছবির মতো করে নারী প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে হিজাব বা বোরকা পরিহিত ভোটারদের মুখমণ্ডল দেখে পরিচয় নিশ্চিত করতে হবে।’
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মওদুদ হোসাইন আলমগীর পাভেল। অর্থ উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত যা ধরা পড়েছে, তা ‘টিপ অব দ্য আইসবার্গ’। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উচিত এসব ঘটনার পূর্ণ তদন্ত করা এবং নজরদারি বাড়ানো।’
নির্বাচনের ফলাফল ও আসন প্রত্যাশা নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধান সংশোধনের দায়বদ্ধতা থেকে জনগণের কাছে যে পরিমাণ আসন প্রয়োজন, দেশবাসী বিএনপিকে সেই পরিমাণ আসন উপহার দিয়ে সম্মানিত করবে বলে আমরা আশাবাদী। বিএনপির জনপ্রিয়তার জোয়ারে গণতন্ত্রকামী মানুষ শামিল হয়েছে এবং আগামীকালের নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানা পুনরুদ্ধার করবে।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে