স্ট্রিম সংবাদদাতা

নেত্রকোনায় জাতীয় পার্টির (জাপা) শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সদর-বারহাট্টা আসনের বিএনপির মনোনীত প্রার্থীর অফিসে গিয়ে তাঁরা দলটিতে যোগ দেন।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাপার সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
বিএনপিতে যোগ দেওয়া জাপার উল্লেখযোগ্য নেতাকর্মীরা হলেন—পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাপার সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আল আমিন, সহ সভাপতি শাজাহান মিয়া, দপ্তর সম্পাদক জুলহাস মিয়াসহ শতাধিক নেতাকর্মী যোগদান করেন।
সদ্য যোগদানকারী জাপার নেতাকর্মীরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে ডাক্তার আনোয়ারুল হকের পক্ষে আমরা জাপা ছেড়ে বিএনপিতে যোগদান করেছি। আশা করছি, আগামীতে বিএনপির সহযোগিতায় আমরা এ দেশকে এগিয়ে নিয়ে নিতে পারব।
ডাক্তার আনোয়ারুল হক বলেন, ‘তারেক রহমান বলেছেন, আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত হলেন, আপনাদের স্বাগতম জানাই। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। তারেক রহমানের নেতৃত্বে ২৪-এর আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। একাত্তরের চেতনাকে আমরা বুকে ধারণ করি। চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা আমরা আরও এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশে তারকে রহমানের নেতৃত্বে কোনো বিকল্প নেই।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে