স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রশিবির ঘোষিত প্যানেলে ছয়জন নারী প্রার্থী দিয়েছে। তবে তাঁদের কেউই গুরুত্বপূর্ণ পদে লড়বেন না। যে পদগুলো মেয়েদের জন্য নির্ধারিত শুধু সেসব পদেই নারী প্রার্থী রেখেছে ছাত্রশিবির।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেল ঘোষণা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ২৫ সদস্যের ওই প্যানেলের ১০ জন সরাসরি ছাত্রশিবিরের রাজনীতিতে সম্পৃক্ত বলে জানানো হয়েছে। বাকিদের সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এছাড়া প্যানেলে একজন প্রতিবন্ধী প্রার্থীও আছেন।
এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সদস্য ও ফার্মেসি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিব। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন মাজহারুল ইসলাম। ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক।
জাকসুতে এজিএস পদ দুটি। একটি ছেলেদের, অপরটি মেয়েদের জন্য নির্ধারিত। ছেলেদের এজিএস পদে লড়বেন ছাত্রশিবিরের সদস্য ও প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ফিরদৌস আল হাসান। মেয়েদের এজিএস পদে প্রার্থী হয়েছেন দর্শন বিভাগের আয়েশা সিদ্দিকা মেঘলা।
একইভাবে জাকসুর সহ-সাহিত্য ও ক্রীড়া সম্পাদকের পদও দুটি। সাহিত্য ও ক্রীড়া সম্পাদক (মেয়ে) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণিত ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ও বিএনসিসির সাবেক কো-ইনচার্জ লুবনা।
এর পাশাপাশি সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদকের পদও দুটি। মেয়েদের এই পদের জন্য লড়বেন ফার্মেসি ৫০তম ব্যাচের শিক্ষার্থী নিগার সুলতানা।
আর কার্যকরী সদস্য (মেয়ে) পদে ছাত্রশিবিরের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ফাবলিহা জাহান, ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাবিলা বিনতে হারুন ও আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান।
অর্থাৎ, মেয়েদের জন্য নির্ধারিত ছয়টি পদের বাইরে ছাত্রশিবিরের প্যানেলে ছাত্রীদের কেউ নেই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব স্ট্রিমকে বলেন, ‘প্যানেল ইনক্লুসিভ (অন্তর্ভুক্তিমূলক) করতে নারী ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের রাখা হয়েছে।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬