স্ট্রিম প্রতিবেদক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় ‘সব বেইমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে’ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
আজ রোববার (১২ অক্টোবর) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক আদেশে মুনতাসির মাহমুদকে অব্যাহতি দেওয়া হয়। তার এক ঘণ্টা পর তিনি নিজের ফেসবুকে সব ফাস করে দেওয়ার হুমকি দেন।
এনসিপির দেওয়া অব্যাহতি আদেশে বলা হয়েছে, মুনতাসির মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। সেই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

আদেশে আরও বলা হয়েছে, অব্যাহতি আজ থেকে কার্যকর হবে এবং কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করার জন্য বলা হয়েছে।
অন্যদিকে আজ রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মুনতাসির মাহমুদ লিখেছেন, 'আমার কাছে সব তথ্যপ্রমাণ আছে। জুলাইয়ে গাদ্দারদের সব বেইমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে। আল্লাহ ভরসা।'
রাত ১০টার দিকে আরেকটি পোস্টে মুনতাসির দাবি করেছেন, তিনি পুলিশের হামলায় শারীরিকভাবে অসুস্থ। প্রমাণ নষ্ট করার জন্য তাঁকে গুম করা হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, 'আমাকে হয়তো এখন প্রমাণ নষ্ট করার জন্য গুম করা হতে পারে। আমার ফোনে চার্জ নাই। আমি সময় নিয়ে সব প্রমাণ ফাঁস করব।'

ঠিক কী কারণে অব্যাহতি দেওয়া হয়েছে জানতে চাইলে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্ট্রিমকে বলেন, 'অভিযোগের বিষয়টা দলের অভ্যন্তরীণ বিষয়। কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি ছাড়া এটা কেউ অবগত না। যে অভিযোগই থাকুক না কেন, শৃঙ্খলা কমিটি সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।'
অব্যাহতিপ্রাপ্ত মুনতাসির মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ দিকে আজ দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মুনতাসির মাহমুদ। রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগ তোলেন তিনি। সেখানে একদল লোক নিয়ে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে ঢুকে বিক্ষোভ করেন মুনতাসির মাহমুদ।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬