স্ট্রিম প্রতিবেদক

অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের দাম বাড়িয়ে নতুন করে সাধারণ মানুষকে দুর্ভোগে না ফেলার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (৫ মে) বিকেলে দলের পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত বৈঠকে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এই দাবি জানান।
তিনি বলেন, ‘আর্থিক চাপে জনজীবন এমনিতেই অতিষ্ঠ। দ্রব্যমূল্য এবং জ্বালানির দাম বাড়ায় প্রতিদিনের খরচ বাড়লেও মানুষের আয় বাড়েনি। এমন পরিস্থিতিতে বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে।’
ইউনুস আহমদ আরও বলেন, বিদ্যুৎ খাতে পদ্ধতিগত অপচয় ও নীতিগত ভুলের কারণে এই খাতে সরকারের অহেতুক ব্যয় আকাশচুম্বী। এই ব্যর্থতার বোঝা সাধারণ জনগণের ওপর চাপানো যাবে না বলে মন্তব্য করেন তিনি।
সরকারকে উদ্দেশ্য করে ইউনুস আহমদ বলেন, ‘বিদ্যুৎ খাতে সংস্কার করুন এবং ব্যবস্থাপনাগত দুর্বলতা দূর করুন। অহেতুক ব্যয় না বাড়িয়ে রাজস্ব আদায়ে মনোযোগী হন।’
বৈঠকে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব আহমদ আব্দুল কাইয়ুম এবং অ্যাডভোকেট বরকত উল্লাহ লতীফসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬