স্ট্রিম প্রতিবেদক

বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দলীয় সংসদ সদস্যদের উপস্থিতিতে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এসময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। বিষয়টি এখনো সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী এই পরিষদ গঠিত হলে তা আগে সংবিধানে যুক্ত করতে হবে। এছাড়া পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন, সেই বিধানও তৈরি করতে হবে।”
সংসদ সদস্যদের শপথ ফরম দেখিয়ে তিনি বলেন, বর্তমানে সাদা ফরমটি সংবিধানের তৃতীয় তফসিলে আছে। এ রকম আরেকটি ফরম তফসিলে যুক্ত হতে হবে। সেটি সাংবিধানিকভাবে গৃহীত হওয়ার পরই কেবল সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠান সম্ভব। তিনি আরও বলেন, “আমরা সংবিধান মেনে চলছি এবং ভবিষ্যতেও চলব।”
সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেন যে, এটি দলের চূড়ান্ত সিদ্ধান্ত। দলীয় চেয়ারম্যানের উপস্থিতিতেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৯ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
১ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে