স্ট্রিম প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রদলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়।
বিক্ষোভকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ‘আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এবং ‘ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’-সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ ও আবাসন সংকট নিরসনসহ শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবিতে আন্দোলন চলছিল। ওই কর্মসূচিতে জকসু, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও বাম ছাত্রসংগঠনসহ ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রদল ন্যক্কারজনক হামলা চালিয়েছে। সেই হামলার প্রতিবাদ জানাতেই আমরা রাস্তায় নেমেছি।’

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধীদলের প্রার্থী দেওয়ার বিষয়টি বৈঠকে চূড়ান্ত করা হবে।
৭ ঘণ্টা আগে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত সরকারের অনুমতি ছাড়া কীভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন সম্ভব, তার স্পষ্ট ব্যাখ্যা দরকার।
১৩ ঘণ্টা আগে
ব্যাগটি খুলে ভেতর এক টুকরো কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপ জল, গোসলের সাবান ও হাতে লেখা চিঠি পান। চিঠিটিতে লেখা, প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের?
১৩ ঘণ্টা আগে
দেশীয় জ্বালানি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত, আমদানিনির্ভরতা কমানো, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল বন্ধ এবং বিদ্যুৎ-জ্বালানি খাতের সব বড় চুক্তির জাতীয় অডিটের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
১৫ ঘণ্টা আগে