স্ট্রিম প্রতিবেদক

শেখ হাসিনা চার কোটি ছাত্র-জনতাকে রাজাকার বলে নিজের পতনের কফিনে শেষ পেরেক মেরেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, বিতাড়িত হওয়ার পর ‘শেখ হাসিনা ভূত’ বর্তমান সরকারের ঘাড়ে সওয়ার হয়েছে। এটি হলো জনগণকে অপমান করার ভূত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইডিবি) ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক।
১১ দলীয় ঐক্যের এই সেমিনারে তিনি বলেন, ‘শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনকাল ছিল জনগণকে নিয়ে উপহাস করা। তিনি জনগণের মতামতের তোয়াক্কা না করে উন্নয়নকে গণতন্ত্রের সংজ্ঞা হিসেবে দাঁড় করিয়েছিলেন। এখন তিনি জনগণকে অপমান করার পরিণতি ভোগ করছেন।’
বিএনপির ভূমিকার সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘বর্তমান সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে– তারাও জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে। সংসদে দাঁড়িয়ে জনগণকে মূর্খ সাব্যস্ত করা হচ্ছে এবং মাস্টার সেজে জনপ্রতিনিধিদের সংবিধান পড়ানো হচ্ছে। দাম্ভিকতার একটা সীমা থাকা উচিত।’
এ সময় প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর একটি গল্পের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘সিংহ, গাধা ও শিয়ালের শিকার বণ্টনের মতো পরিণতি যেন কারও না হয়। শেখ হাসিনা গাধার মতো বোকামি করে আজ সীমান্তের ওপারে গিয়ে পড়েছেন। ৭০ বছরের পুরোনো দল আওয়ামী লীগকে তিনি ধ্বংস করে দিয়েছেন। বিএনপিকেও সেই পথ থেকে শিক্ষা নেওয়া উচিত।’
মামুনুল হক বলেন, ‘ক্ষমতার মসনদে বসলে ইঁদুরও নাকি নিজেকে সিংহ ভাবে। বিএনপিও এখন নিজেদের সিংহ ভাবছে। কিন্তু মনে রাখবেন, গণভোটের রায়কে এভাবে উপেক্ষা করার নজির বিশ্বের ইতিহাসে নেই। নিজেদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবেন না।’
নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, ‘জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপির প্রতি আমাদের এটা সর্বশেষ শুভকামনা। এরপরও যদি আমাদের কিছু বলতে হয়, তবে আন্দোলনের মাঠে কথা হবে। রাজপথে আপনাদের মোকাবিলা করা হবে।’
সেমিনারে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

ভারতে মুসলমানদের ওপর নিপীড়ন বন্ধ না হলে কলকাতা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
৬ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই তালিকায় দেশের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদের প্রার্থীদের নাম স্থান পেয়েছে।
৭ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম ধাপে আজ রোববার ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।
১৮ ঘণ্টা আগে
ভারতে মুসলিম নিপীড়ন ও আসামে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আগামীকাল রোববার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস।
১ দিন আগে