স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ ইকরামুল হক সাজিদের চাচাতো ভাই সাইদুল ইসলাম পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন।
বুধবার (১০ ডিসেম্বর) দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। দলটির সদস্যসচিব আখতার হোসেন নাম ঘোষণা করেন। সাইদুল ইসলামের নাম ঘোষণার সময় আখতার বলেন, ‘এই মনোনয়ন শহীদ সাজিদের পরিবারের জন্য।’
সাইদুল ইসলাম টাঙ্গাইল-১ (মধুপুর, ধনবাড়ী) আসন থেকে মনোনয়ন পেয়েছেন। সাইদুল টাঙ্গাইল জেলা এনসিপির সদস্য ও ধনবাড়ি উপজেলার প্রধান সমন্বয়কারী।
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহীদ ইকরামুল হক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত হওয়ার পর দীর্ঘ ১০ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গত বছরের ১৪ আগস্ট মারা যান তিনি।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৪ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪২ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে