ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার
স্ট্রিম ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান নির্বাচন, ভূ-রাজনীতি, বাংলাদেশ–ভারত সম্পর্কসহ নানান প্রসঙ্গে কথা বলেছেন।
নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘আমরা আশা করছি নির্বাচনটা সুষ্ঠু হবে। মানুষ প্রত্যাশা করছে নির্বাচনটা সুষ্ঠু হবে। আমরা আশাবাদী।’
জাতীয় সরকার গঠনে জামায়াতের আমন্ত্রণ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘দেখুন আলহামদুলিল্লাহ আমরা ভেরি কনফিডেন্ট যে ইনশআল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাবো। আমরা সরকার গঠনে সক্ষম, এককভাবে আমরা ইনশআল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব। সেক্ষেত্রে তো কাউকে অপজিশনে (বিরোধী দলে) থাকতে হবে, কারণ একটা ব্যালেন্স রাষ্ট্র যদি হতে হয় ব্যালেন্স সরকার যদি হতে হয় সেক্ষেত্রে অপজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে?’
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন, এটা তো পুরোপুরি রাজনীতির বিষয়। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সমর্থন নিয়ে এবং মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা নিয়ে। কাজেই আমি মনে করি, রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আর যাকে মানুষ গ্রহণ করবে না, যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ক্ষমতায় টিকে থাকতে পারে না। ৫ আগস্ট তার উদাহরণ।’
বিগত আমলে গুম-খুনের বিচারে বিএনপির অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীরা যেমন গুম ও খুনের শিকার হয়েছেন, তেমনি আমাদের সঙ্গে আন্দোলন-সংগ্রামে থাকা অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কমবেশি গুম ও খুনের শিকার হয়েছেন। এমনকি অনেক মানুষ আছেন, যারা রাজনীতির সঙ্গে জড়িত নন, তারাও নির্যাতন, অত্যাচার, গুম ও খুনের শিকার হয়েছেন। এটি একটি অন্যায়। একটি সভ্য দেশে মানুষ গুম হয়ে যাবে, মানুষ খুন হয়ে যাবে, অথচ তার কোনো বিচার হবে না—এটি হতে পারে না। কাজেই দেশের আইন অনুযায়ী অবশ্যই প্রত্যেকটি অন্যায়ের বিচার পাওয়ার অধিকার প্রতিটি মানুষের রয়েছে।’

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীতিদের মধ্যে ১৭ নেতা কোটিপতি। বিপরীতে জামায়াতে ইসলামীতে এমন নেতা আছেন একজন। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গুজব ও অপতথ্যভিত্তিক উসকানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
৯ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার বক্তব্যের নিন্দা জানিয়েছে দলটি। শনিবার (২৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এই নিন্দা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
১ দিন আগে