স্ট্রিম প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানের মূল অঙ্গীকার রক্ষা এবং দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ তিনটি দল। এই জোটের সম্ভাব্য নাম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। জোটভুক্ত অন্য দুটি দল হলো—রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
আজ রবিবার (৭ ডিসেম্বর) এনসিপির শীর্ষস্থানীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের অধিকাংশের মত হচ্ছে তিন দলের জোটের নাম হবে “গণতান্ত্রিক সংস্কার জোট”। অন্য নামও আলোচনায় রয়েছে, তবে এই নামটিই চূড়ান্ত হওয়ার পথে।’
এদিকে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুঁইয়া স্ট্রিমকে বলেন, ‘বেশ কয়েকটি নাম আছে। এর মধ্যে “গণতান্ত্রিক সংস্কার জোট” অন্যতম। এছাড়া “ছাত্র-জনতা জোট” ও “জুলাই জোট” নামের প্রস্তাবনাও রয়েছে।’
এর আগে সকালে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, আজ বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই তিন দলের ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্যে’র আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
সালেহীন বলেন, ‘মূলত জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট বা চেতনা ধরে রাখা এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি টেকসই রাজনৈতিক কাঠামো তৈরির লক্ষ্যেই এই ঐক্যের ডাক দেওয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে এনসিপির পাশাপাশি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির নেতারাও উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৭ নভেম্বর এনসিপির নেতৃত্বে একটি নির্বাচনী জোট ঘোষণার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। তখন এনসিপির সঙ্গে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস, বাংলাদেশ (আপ বাংলাদেশ) থাকার কথা ছিল। তবে এবারের প্রক্রিয়ায় ‘আপ বাংলাদেশ’ বাদ পড়লেও বাকি তিনটি দল মিলে আজ ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা করতে যাচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১৯ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে