স্ট্রিম প্রতিবেদক

দেশের জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো আন্তর্জাতিক চুক্তি সরকার করবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ভবিষ্যতের সব সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (১৬ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ফারাক্কা লংমার্চ দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারত ও বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে কতটা ইতিবাচক থাকবে, তা অনেকাংশে ফারাক্কা চুক্তির বাস্তবায়নের ওপর নির্ভর করছে বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তিনি আশা প্রকাশ করেন, চলতি বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের বিষয়ে ভারত ইতিবাচক ভূমিকা নেবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও জাতীয় স্বার্থকে সামনে রেখেই ফারাক্কা ব্যারাজ নিয়ে আলোচনা ও নতুন চুক্তি সম্পন্ন করা হবে। একইসঙ্গে পদ্মা ব্যারাজ নির্মাণকে একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন তিনি।
সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, একটি গোষ্ঠী বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে গণতন্ত্রের জন্য আত্মত্যাগ করা দেশের মানুষ কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৯ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
১ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে